‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠেকানোর কোনও শক্তি নেই’ - The News Lion

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠেকানোর কোনও শক্তি নেই’




ঢাকা প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই, এটি ঠেকানোর কোনও শক্তির ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।


শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 


হানিফ বলেন, আলেম-উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই। তাদের কথার সঙ্গে ইসলামের কোনও মিল নেই।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতে কাজে আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.